বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন

বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি সৈয়দ আসিফ শাহকার। এর আগে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত এ বিচারপতি আসিফ শাহকার মৃত্যুর পর বাংলাদেশে সমাহিত হওয়ার ইচ্ছে প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেন।

দীর্ঘ প্রক্রিয়া শেষ করে বুধবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সৈয়দ আসিফ শাহকারকে নাগরিকত্ব সনদ প্রদান করা হয়।

ওয়ি চিঠিতে বলা হয়, ‘যেহেতু জনাব আসিফ শাহকার সৈয়দ, যাহার বিবরণ নিম্নে প্রদত্ত হইলো, নাগরিকত্বের জন্য আবেদন করিয়াছেন এবং অনুরূপ নাগরিকত্বের সনদ প্রদানের ব্যাপারে তিনি সরকারকে সন্তষ্ট করিয়াছেন। সেহেতু, এক্ষণে বাংলাদেশ সিটিজেনশিপ (টেম্পোরারি প্রভিশন্স) অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ১৪৯ অব ১৯৭২)-এর আর্টিকেল ৪ এবং উক্ত অর্ডার এর অধীনে প্রণীত বিধিমালায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এতদ্বারা উক্ত জনাব আসিফ শাহকার সৈয়দকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করিলেন এবং ঘোষণা করিলেন যে, উক্ত অর্ডার এর বিধানাবলী সাপেক্ষে, তিনি বাংলাদেশের একজন নাগরিক বলিয়া গণ্য হইবেন এবং বাংলাদেশের একজন নাগরিক যে সকল অধিকার, সুযোগ সুবিধা ও যোগ্যতার অধিকারী তিনিও সেই সকল অধিকার সুযোগ-সুবিধা ও যোগ্যতার অধিকারী হইবেন এবং বাংলাদেশের যে কোন কিংবা সকল আইন অনুসারে বাংলাদেশের একজন নাগরিকের যে সকল দায়িত্ব, কর্তব্য ও দায় থাকিবে তাঁহারও সেই সকল দায়িত্ব, কর্তব্য ও দায় থাকিবে। বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন

বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় সৈয়দ আসিফ সরকারি বার্তা সংস্থা বাসসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আজ আমার নতুন জন্ম হলো। ১৯৭১ সাল থেকে যে দেশ এবং দেশের মানুষকে আমি ভালোবাসি, সেই দেশের নাগরিক হিসেবে আমি আজ পুনর্জন্ম লাভ করলাম। আমি আজ সবচেয়ে  আনন্দিত এ জন্য যে, বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আমি শেষ নিদ্রায় শায়িত হতে পারবো।

মার্কিন নাগরিকের মৃত্যু

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments