ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরির পরই পাকিস্তানের ভাগ্যাকাশে সৌভাগ্য নিয়ে আসে বৃষ্টি। বৃষ্টি আইনে তারা ১০ রানে এগিয়েও ছিল। খেলা আর মাঠে না গড়ালে ওই ব্যবধানে জিতে যেত বাবর আজমের দল। কিন্তু এরপরই থেমেছে বৃষ্টি, পাকিস্তানও পেয়েছে নতুন লক্ষ্য। ৪১ ওভারে জিততে হলে তাদের করতে হবে ৩৪২ রান। এর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৬০ রান।
ফলে জয় পেতে ১৯.৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন আর ১৮২ রান। ক্রিজে ফখর জামান ৬৯ বলে ১০৬ এবং বাবর ৫১ বলে ৪৭ রানে অপরাজিত আছেন। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ৬.৫০ মিনিটে।
বৃষ্টি বাধায় থেমে যাওয়া ম্যাচে নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছে পাকিস্তানের সামনে। ৯ ওভার কমানো হয়েছে। নতুন লক্ষ্যে ৪১ ওভারে ৩৪২ রান করতে হবে পাকিস্তানের। ফখর জামানের ঝোড়ো
অর্থাৎ জয়ের জন্য ১৯.৩ ওভারে ১৮২ রান করতে হবে ফখর-বাবরদের। অবশ্য তাদের হাতে আছে ৯ উইকেট।
বৃষ্টিতে ম্যাচ থামার আগেই ৬৩ বলে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন ফখর। পাকিস্তানের পক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি এটি। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে এ নিয়ে চারটি সেঞ্চুরি করলেন ফখর জামান।
তিনি ১০৬ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেয়া বাবর আজম টিকে আছেন ৪৭ রানে।
নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামস(অধিনায়ক) , ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম , মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফকর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
