ভয়াবহ ভূমিকম্পে কাঁপল

রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নেপাল। গতকাল শুক্রবারের ভূমিকম্পের ধ্বংসলীলার ছবি শনিবার সকালে দিনের আলো ফুটতেই বেরিয়ে আসতে শুরু করে।

ভূমিকম্পে নেপাল ছাড়াও কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহারসহ ভারতের বহু জায়গা। তবে ভারতে এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে নেপালে ৭০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ পরিস্থিতিতেও রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু মানুষ এই ভূমিকম্পে আহত। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ মাাইল উত্তরপূর্বে অবস্থিত জাজারকোট জেলা ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ সংস্থা তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ভূপৃষ্ঠের ১১ মাইল গভীরে উৎপত্তি হয়েছে এ ভূমিকম্পের।

প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে নেপালে তিনটি জোরালো ভূমিকম্প হয়েছে। এর আগে গত ২০১৫ সালে নেপালে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। আহত হয়েছিলেন প্রায় ২২ হাজার মানুষ। গতকাল শুক্রবার রাতের ভূমিকম্প যেন নেপালের মনে ২০১৫ সালের সেই ভীতি ঢুকিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। রাতেই জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments