মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে উরফি জাভেদের বিরুদ্ধে। উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন পুলিশ কর্মকর্তা। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?
উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত।
পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
পুলিশ বলছে, সোশ্যাল সাইটে ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি।
ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সকলের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।
শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’’ উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ আধিকারিককে। কিছু ক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই আধিকারিক। এই ভিডিয়ো ভাইরাল হতেই অভিনেত্রীর খোঁজে মাঠে নামে ওশিওয়ারা থানার পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিয়োটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত। পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল।
যাঁরা কনস্টেবল সেজেছিলেন তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এই তিন জন বিভিন্ন ছবির সেটে অতিরিক্ত অভিনেতা হিসাবে কাজ করেন। যাঁর মাধ্যমে এই অভিনেতাকে ভাড়া করা হয়েছিল সেই প্রোডাকশন ম্যানেজারকেও দু’হাজার টাকা দেওয়া হয়েছিল। মুম্বাই পুলিশের সম্মান
পুলিশ আরও জানিয়েছে, সমাজমাধ্যমে অনুগামী বাড়াতেই এই ৩৮ সেকেন্ডের ভিডিয়োটি তৈরি করা হয়েছে। আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়ো যাচাই করেনি। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নিজের মোবাইল বন্ধ করে দেন উরফি। তার আগে একটি মেসেজে লিখে রেখে যান যে তিনি দুবাইয়ে আছেন।
