ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এসব সাংবাদিক নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন মুখপাত্র এ খবর দিয়েছেন।
গাজার আল-শিফা হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক সাংবাদিকরা কোথায়? কেন তারা গাজার সাংবাদিক ও গণমাধ্যম কর্মকর্তারা যে শত্রুতার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে কথা বলছেন না?
ওই মুখপাত্র বলেন, গাজায় আক্রমণ করার ক্ষেত্রে সব ধরনের সীমা অতিক্রম করা হয়েছে। এসব অপরাধ নথিভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, আমরা অসংখ্য দাবির একটি তালিকা তৈরি করব না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা যা বলতে চাই তা হচ্ছে, আপনি যদি মানুষ হন এবং আপনি যদি এখানকার লোকদেরকে আপনার মতো মানুষ হিসেবে দেখেন, তবে আপনার মানবতা দেখান এবং যা সঠিক তার পক্ষে দাঁড়ান।
ইসরায়েলি হামলায় ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এসব সাংবাদিক নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন মুখপাত্র এ খবর দিয়েছেন।
গাজার আল-শিফা হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক সাংবাদিকরা কোথায়? কেন তারা গাজার সাংবাদিক ও গণমাধ্যম কর্মকর্তারা যে শত্রুতার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে কথা বলছেন না? ইসরাইলি হামলায় গাজায়
ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’
এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২২৭ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে তিন হাজার ৭৬০ জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে দু’হাজার ৩২৬ জন নারী আছে।
