চলমান বিশ্বকাপে নাজুক

চলমান বিশ্বকাপে নাজুক অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ইংলিশরা। এবার হারের পাল্লা আরও ভারী হলো ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো জস বাটলারের দল।

৪ নভেম্বর আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে মার্নাস লেবুশানের ফিফটিতে ২৮৬ রানে অলআউট হয় অজিরা। ৮৩ বলে ৭১ রান করেন লেবুশানে।

২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ১৯ রানে জোড়া উইকেট হারায় তারা। তবে বেন স্টোকস ও ডেভিড মালানের ব্যাটে শুরুর এই ধাক্কা সামাল দেয় ইংল্যান্ড।

৮৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে এরপরেই ফের জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। মালান ৬৪ বলে ৫০ ও জস বাটলার ৭ বলে ১ রান করে আউট হন। চলমান বিশ্বকাপে নাজুক

এরপর ক্রিজে আসা মইন আলিকে সঙ্গে নিয়ে হাল ধরেন স্টোকস। তবে দলীয় ১৬৯ রানে ৯০ বলে ৬৪ রান করে আউট হন স্টোকস। তার বিদায়ের পর দাঁড়াতে পারেননি আর কোনো ইংলিশ ব্যাটার।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ১ বলে ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৩টি উইকেট।

ইংল্যান্ড এবার খাঁচাবন্দী সিংহ৷ ছয় ম্যাচ শেষে বিশ্বচ্যাম্পিয়নরা ছিল পয়েন্ট টেবিলের তলানিতে৷ আজ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে তলিয়ে গেল আরও অতলে৷ বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল ইংল্যান্ড৷

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে সামনে পেলে জেগে উঠে ইংলিশ অহমিকা৷ ম্যাচের আগের দিন সেটা স্মরণ করিয়ে দিয়েছিলেন বেন স্টোকস৷  তারা লড়াইও করেছে ঠিক৷ তবে জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটা৷ অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে প্রথম বলেই উইকেট হারানো ইংল্যান্ড অলআউট ২৫৩ রানে৷ অ্যাডাম জাম্পার শিকার ৩ উইকেট৷ এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ উইকেট এখন এই লেগ স্পিনারের৷

টি২০ বিশ্বকাপে নেপাল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments