বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা বলা হয়ে থাকে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে। যে কারণে সাকিব কোথায়-কী করছেন সেসবও আলোচনার বাইরে থাকে না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হারের ম্যাচেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। একেবারে ‘ক্লিন’ ব্যাট নিয়ে তিনি সেদিন খেলতে নেমেছিলেন। যদিও ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখা ব্যক্তিরা বিষয়টি অনুমান করতে পেরেছিলেন। অবশেষে সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির টাইগার অধিনায়ক।
সর্বশেষ ম্যাচে সাকিবের ব্যাটে কোনো স্পন্সর প্রতিষ্ঠানের স্টিকার ছিল না। এর আগে তার ব্যাটে দেখা যেত এসজির স্টিকার। সে কারণে অনেকের মনেই সন্দেহ ধরেছিল সাকিব কি তাহলে স্পন্সর হারিয়ে ফেলেছেন! একপর্যায়ে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও সেদিন হাস্যরস করে বলেছিলেন ফর্মহীনতায় ছিটকে গেছে সাকিবের স্পন্সর। বর্তমান অধিনায়ক সাকিব
তবে গতকাল দিল্লিতে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিবকে দেখা গেল নতুন স্পন্সর হাতে। এসজির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সাকিব এবার নতুন সম্পর্ক গড়লেন জার্মান কোম্পানি পুমার সঙ্গে। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও এই টাইগার অধিনায়ক।
ভারতীয় কোম্পানি এসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে টাইগার অধিনায়কের। এরপর নতুন করে সাকিবকে ৩ বছরের জন্য চুক্তি করতে বলা হলেও, তাতে তিনি রাজি হননি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচেই নতুন স্টিকারের ব্যাট হাতে দেখা যাবে সাকিবকে।
চলতি বিশ্বকাপে মাঠে পারফরম্যান্সে হতশ্রী অবস্থা বাংলাদেশের। সবার আগেই তারা বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। যার জন্য অনেকেই দুষছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। বিপরীতে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন সাকিব তার সামর্থ্যের একশ ভাগের দশ ভাগও দিতে পারেননি। তার মতে, দলের প্রয়োজনে সাকিব ভালো পারফর্ম করার জন্য ট্রেনিং করতে দেশেও ছুটে গিয়েছিলেন।
দিল্লিতে অনুশীলন করেনি বাংলাদেশ দল
