দীর্ঘদিন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলী খানের প্রেম নিয়ে সরগরম ছিল বলিপাড়া। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। যদিও মাঝে মাঝেই আবারও একে অপরের কাছে আসার আভাসও দেন এই জুটি। তাদের এমন সম্পর্কের দোলাচলের মাঝেই নতুন গুঞ্জন রটে ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাইফ কন্যা। একাধিকবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও সময় কাটনোর ছবি প্রকাশ্যে এসেছে।
এমনকি নিজের ছবির প্রচারে সারা জানিয়েছিলেন ক্রিকেটার বিয়ে করতে তার আপত্তি নেই! কিন্তু হঠাতই যেন সমস্ত প্রচারের আলো কেড়ে নিলেন শচীন-কন্যা সারা টেন্ডুলকার। গুঞ্জন চলছে পুরনো সারাকে ভুলে নতুন সারায় মন দিয়েছেন শুভমন। দীর্ঘদিন অভিনেতা কার্তিক
সম্প্রতি সারার সঙ্গে শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর এতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন সাইফ কন্যা সারা আলী। বিশ্বকাপ শুরু হওয়ার পরই তীর্থ করতে বেরিয়ে যান সারা। ফিরে এসে কাজেও মন দিয়েছেন তিনি। যদিও একের পর এক প্রেম-বিচ্ছেদের পরও নিজেকে সিঙ্গেল দাবি করছেন সারা আলী খান। তবে তার এমন সিঙ্গেল দাবি মেনে নিতে নারাজ ভক্তরা। তাদের মতে, একাধিকবার মন ভেঙে যাওয়ার কারণেই নিজেকে আড়াল করছেন সারা। শচীন কন্যার কাছে হেরে গেছেন তিনি!
এক দিকে বিশ্বকাপের আঁচে সরগরম গোটা দেশ। তার পাশাপাশি চলছে অন্য এক চর্চা। সচিন-কন্যা সারা তেন্ডুলকর ও শুভমন গিলের প্রেম। শুভমনের খেলা দেখতে মাঠে আসেন সচিন-কন্যা। শুভমনের প্রতি রানে তাঁর মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। সবই ক্যামেরাবন্দি করা হয়। দিন কয়েক আগেই অম্বানীদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সারা-শুভমনকে। যদিও ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে পড়েন ক্রিকেট তারকা। তবে শুভমনকে নিয়ে প্রতি বারই অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে সচিন-কন্যাকে। তবে এই প্রেম পর্বের মাঝেই খোঁজ পড়ল আরও এক সারার। তিনি সইফ আলি খানের কন্যা। বলিউড অভিনেত্রী সারার সঙ্গেও শুভমনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক বার ‘ডেট’-এও গিয়েছেন তাঁরা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। কিন্তু এই মুহূর্তে যে ভাবে ঘন ঘন সচিন-কন্যার সঙ্গে দেখা যাচ্ছে শুভমনকে, তাতে একাংশের অনুমান, সারা আলি নয়, সারা তেন্ডুলকরেই মজেছেন শুভমন!
