আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের শিকার হয়েছেন শ্রীলংকার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করায় তার ওপর তোপ দাগছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।

অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।

এমসিসির বানানো আইনটির প্রয়োগ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল দেড়শ বছর পর। অথচ অন্য অনেক আইন ক্রিকেট মাঠে হরহামেশা দেখা যায়। নতুন করে প্রয়োগ হওয়া আইনটি নিয়ে মানুষ ‘ক্রিকেট অব স্পিরিটে’র দুয়ো তুলছেন। যা সরাসরি আবার ক্রিকেটীয় আইনের বিরুদ্ধে যায়! এত বছর পর ‘টাইমড আউটে’র প্রয়োগ দেখে আইন প্রণয়নকারীরা গর্বিত হতেন বলে মন্তব্য করেছেন মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে

টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।

দুই সাবেক সাকিবের পাশে 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments