ঠাসা জমাটবদ্ধ লড়াই

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন উত্তেজনায় ঠাসা জমাটবদ্ধ লড়াই । ঠিক তেমনি আরেকটি উত্তাপের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। আর এই ম্যাচেই প্রথমবার দেখা গেল টাইমড আউটের নজির। যা আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনো দেখা যায়নি। ম্যাচ শেষেও এই আউট নিয়ে থামেনি বিতর্ক। চর্চা করছেন সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররাও।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত ‘টাইমড আউট’ নিয়ে একের পর এক প্রশ্নের সন্মুখীন হতে হয় বাংলাদেশ অধিনায়ককে। সেসব প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচ শেষে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময় হয়েছে কি না?

জবাবে সাকিব বলেন, ‘খেলা শেষে কোনো কথা হয়নি।’সৌজন্যতামূলক হাত মেলানোর বিষয়ে সাকিব বলেন, ‘আমরা মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’ পরে সংবাদ সম্মেলনে এসে হাত না মেলানো প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘আপনি তাদেরকেই সম্মান করবেন, যারা আমাদের সম্মান করবে। ঠাসা জমাটবদ্ধ লড়াই

ম্যাথিউস আরও বলেন, ‘তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কীইবা বলতে পারি।

ম্যাথিউসের বিরল আউটের ঘটনা ঘটে ইনিংসের ২৫তম ওভারে। কোনো বল খেলার আগেই তিনি টাইম আউট হয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিও প্রথম ঘটনা। যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারও হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়াররা।

সাকিবকে অনুরোধ করেছিলেন ম্যাথিউস

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments