সালমানের ভক্তরা টাইগার

দীপাবলি যতই ঘনিয়ে আসছে, সালমানের ভক্তরা টাইগার ৩-এর জন্য অপেক্ষা করছে। এবং ছবিটির নতুন গান উত্তেজনা বাড়িয়েছে।

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। শাহরুখ খান, হৃতিক রোশনের সঙ্গে কি আরও কাউকে দেখা যাবে এই বিগ বাজেটের ছবিতে? কৌতূহলী সিনেপ্রেমীরা। তাছাড়া ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। এমন পরিস্থিতিতে সালমান খান বক্স অফিসে কী পারফর্ম করেন, সেদিকেও নজর রয়েছে। এই আবহেই নতুন গানের লিরিক্স ভিডিও এনে খেলা আরও জমিয়ে দিলেন বলিউডের সুলতান। সালমানের ভক্তরা টাইগার

‘রুয়াঁ’ নামের রোম্যান্টিক গানে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনাকে। ‘লেকে প্রভু কা নাম’ গানের পর এই গানও গেয়েছেন অরিজিৎ সিং। টাইগার সিরিজের আগের ছবিগুলোর রোম্যান্টিক গানগুলো সুপারহিট হয়েছিল। এবার প্রথমবার সালমানের জন্য ভালোবাসার গান গাইলেন অরিজিৎ। স্বাভাবিকভাবেই অরিজিৎ ও সালমানের যুগলবন্দি পর্দায় কতটা চোখ টানবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা।

‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপূজা, অন্যদিকে দিওয়ালি। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয়েছে। মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান খান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

 অভিমানের বরফ যে কিছুটা গলেছে তার আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। কিছুদিন আগেই সলমন খানের ‘গ্যালেক্সি’র সামনে অরিজিৎ সিং (Arijit Singh)-এর গাড়ি দেখেই আঁচ করেছিলেন অনুরাগীরা তাহলে বুঝি এবার সলমনের (Salman Khan)কোনও ছবিতে শোনা যেতে চলেছে অরিজিতের কণ্ঠ। সেই কথাই কি এবার সত্যি হল? কারণ বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সলমনের আসন্ন ছবি ‘টাইগার ৩’-তে গান গাইবেন অরিজিৎ সিং। তাও একটা নয় দুটো গানে। তার মধ্যে একটি হল ডান্স নম্বর এবং অন্যটি হল রোম্যান্টিক গান। অনুরাগীরা বলছেন তাহলে হয় তো অরিজিতের বহু দিনের বাসনা এবার সফল হল।

ফিলিস্তিনিদের পাশে মেয়ে অ্যাঞ্জেলিনা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments