অস্ট্রেলিয়া বরাবরই অনবদ্য

ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া বরাবরই অনবদ্য । তবে ক্রিকেটের এক বিশেষ শাখায় লম্বা সময় ধরে পা রাখেনি অজিরা। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবে ছিল না কোনো অজি ক্রিকেটারের নাম। সেই আক্ষেপ আজ ঘুচিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। 

আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রানের রান তাড়া করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপরেই প্যাট কামিন্সকে নিয়ে সংগ্রাম শুরু করেন দ্য বিগ শো খ্যাত ম্যাক্সওয়েল। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ম্যারাথন এক ইনিংস। কামিন্সের সঙ্গে ৮ম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। অস্ট্রেলিয়া বরাবরই অনবদ্য

গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংস ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্কোর। এছাড়াও ৬ষ্ঠ স্থানে ব্যাট নেমে যেকোন ব্যাটারের পক্ষেই সর্বোচ্চ স্কোরের ঘটনা এটি। এছাড়া ৮ম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের ঘটনাও এটি। 

শুধুমাত্র এই রেকর্ড বাদ দিলেও আরও কিছু রেকর্ড এসেছে ম্যাচওয়েলের এই অনবদ্য ইনিংসের সুবাদে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানতাড়া করে জেতার রেকর্ড আজ গড়েছে অস্ট্রেলিয়া। একইদিনে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানতাড়ার নতুন রেকর্ড গড়লো অজিরা। এছাড়া ডেভন কনওয়েকে টপকে এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরও করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

আফগান রূপকথার ক্যানভাস অপূর্ণই থেকে গেল। বরং অপর পাশ থেকে নিপুণ শিল্পীর মতো তুলির শেষ আঁচড়টি দিয়ে বসলেন অজি তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে জয়টা যখন হাতছাড়া হওয়ার পথে, ঠিক তখনই যেন শেষ থেকে শুরু করলেন ম্যাক্সি। মৃত্যুকূপের কিনারায় দাঁড়িয়ে ফিনিক্স পাখি হয়ে লিখলেন নতুন রূপকথা। পায়ে ক্র্যাম্প নিয়ে ব্যথায় কাতর হয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।

অষ্টম উইকেট জুটিতে অধিনায়ক প্যাট কামিন্সের সাথে ম্যাক্সওয়েলের অবিচ্ছিন্ন জুটি জন্ম দেয় নতুন এক মহাকাব্যের। ম্যাক্সির হ্যামস্ট্রিংয়ের চোটও বাধা হয়ে দাঁড়াতে পারেনি আফগানদের সামনে। এক পায়ে ভর দিয়ে তার টর্নেডো ইনিংসে লন্ডভন্ড প্রতিপক্ষ শিবির। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ডাবল সেঞ্চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সাবেকদের প্রশংসায় ভাসছেন ম্যাক্সওয়েল।

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বলছেন তার এই ইনিংসটি ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, এমন মানসিক ও শারীরিক প্রতিভার স্বাক্ষী হতে পারাটা সম্মানজনক এক বিষয় ছিল। ম্যাক্সওয়েল যা দুর্দান্তভাবে করে দেখিয়েছে। নি:সন্দেহে এটি একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি।

 আফগানদের হৃদয় ভেঙে চুরমার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments