গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে কঠিন সংঘাত। পাশাপাশি যোগ হয়েছে লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি। এর মধ্যেই ইসরায়েলিদের জন্য নতুন আতঙ্ক- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফরাসি সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা করেছে হুথি গোষ্ঠী। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেনি ইহুদিবাদী দেশটি।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-হ্যান্ডেলে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী, দখলকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুদের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘণ্টায় ড্রোন হামলা চালিয়েছে। তাদের এই হামলার ফলস্বরূপ ইসরায়েলি ঘাঁটি ও বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘণ্টা বন্ধ ছিল।’
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের একজন জ্যেষ্ঠ নেতা এএফপিকে এ কথা জানিয়েছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় করা ড্রোন হামলার বিষয়ে হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেলাজিজ বিন হাবতুর বলেন, ‘এই ড্রোনগুলো ইয়েমেনের।’
তিনি বলেন, ‘হুথিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করেছে। যোগ হয়েছে লেবানন
দেশের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে তারা। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা।’ এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী একটি শত্রু বিমানের অনুপ্রবেশ হয়েছে জানিয়ে লোহিত সাগরের কাছের পর্যটন শহর ইলাতে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছিল।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে বলেছেন, ‘এই অঞ্চলে কোনো হুমকি নেই।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাস ও ইসরায়েলের সংঘাত চলছে এক মাস ধরে। ইসরায়েলি আগ্রাসন যতই তীব্র হচ্ছে, চলমান এই সংঘাত আঞ্চলিক রূপ নেওয়ার ঝুঁকিও ততই বাড়ছে। এমনকি লেবানন সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ গুলি বিনিময়ও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।এ পরিস্থিতিতে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি হামলায় ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ হয় বলেও দাবি তাদের।
