এখন পর্যন্ত অপরাজিত ভারত

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত । গ্রুপ পর্বের আট ম্যাচে রোহিত শর্মার দলকে কেউ হারাতে পারেনি। এই নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন কোহলিরা।

ভারতের টানা জয় নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানি অভিনেত্রী-টিকটকার হারিম শাহ। তার মন্তব্য, কালো জাদু করে জয় লাভ করেছে ভারত। সম্প্রতি পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে একটি অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। 

ভারতের জয় নিয়ে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, ‘ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি। এখন পর্যন্ত অপরাজিত ভারত

সঞ্চালক আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এসবে বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, ‘হ্যাঁ, একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।

আহমেদ আলী এ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখে তখনই ওদের নজর লাগে। পাকিস্তানি অভিনেত্রীর এমন বক্তব্য নিয়ে ভারতীয়রাও কটাক্ষে মেতেছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও অনেকে মন্তব্য করেছেন। 

বিশ্বকাপ ক্রিকেটের এবারের জমকালো আসর বসেছে ভারতে। নিজের দেশের মাটিতে এ আসরে টানা ৮টি ম্যাচে জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় খেলোয়াড়দের এই জয়ে যখন সবাই মুগ্ধ তখন ভিন্ন কথা বলছেন পাকিস্তানি এক অভিনেত্রী। তার দাবি কালো জাদু করেই জয় লাভ করেছে ভারত।

বিশ্বকাপে খেলছেন না সাকিব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments