ইন্দোনেশিয়ার বান্দা সাগরে

ইন্দোনেশিয়ার বান্দা সাগরে বুধবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জন্য কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে স্থানীয় সময় সকাল ১১:৫৩ টায় ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে রিপোর্ট করা হয়েছিল। 

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থ বিষয়ক সংস্থা বা বিএমকেজি জানিয়েছে, দ্বীপপুঞ্জের তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে কম্পনটি মাঝারিভাবে অনুভূত হয়েছে।

সৌমলাকির বাসিন্দা ল্যাম্বার্ট তাতাং এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু এখানকার মানুষ আতঙ্কিত ছিল না। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।’

৪১ বছর বয়সী ল্যাম্বার্ট তাতাং বলেন, বিশেষ করে আমরা জানতে পেরেছি যে সুনামির কোনো হুমকি নেই, তাই জীবন এখন স্বাভাবিক। ইন্দোনেশিয়ার বান্দা সাগরে

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। তীব্র ভূমিকম্পের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

গত বছরের নভেম্বরে দেশের প্রধান দ্বীপ জাভাতে জনবহুল পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬-মাত্রার ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল। ২০০৪ সালে একটি ৯ দশমিক ১-মাত্রার ভূমিকম্প সুমাত্রার উপকূলে আঘাত হানে এবং একটি সুনামির সূত্রপাত করে যা ইন্দোনেশিয়ার প্রায় ১৭০,০০০ সহ সমগ্র অঞ্চলে ২২০,০০০ জন নিহত হয়েছিল।

ইন্দোনেশিয়ার বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছিল সংস্থাটি। ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিকবিষয়ক সংস্থা বলেছে, বুধবারের এই ভূমিকম্প তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে অনুভূত হয়েছে। ল্যাম্বার্ট তাতাং নামে এক বাসিন্দা গণমাধ্যমকে বলেছেন, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। তবে আমরা আতঙ্কিত হইনি। কেন না আমরা ভূমিকম্পে অভ্যস্ত। ৪১ বছর বয়সি এই বাসিন্দা আরো বলেছেন, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।
ফলে এখানে সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ প্রতিনিধির পদত্যাগ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments