সোনাল চৌহানের দরদ রসায়ন

দারুণ আলোচনা সঙ্গে নিয়েই এগিয়ে চলছে শাকিব খান সোনাল চৌহানের দরদ রসায়ন । সম্প্রতি শাকিব-সোনালসহ সেটের অনেকেই জ্বরে আক্রান্ত হন। তবু থেকে নেই নির্মাতা অনন্য মামুনের সিনেমাটি নির্মাণ।

বর্তমানে ভারতের বেনারসে চলছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার শুটিং। গতকাল শাকিব-সোনাল অংশ নিয়েছেন একটি প্রেমের গানের শুটিংয়ে। সেই শুটিংয়ের ছবি প্রকাশে আসতেই বেশ নজর কেড়েছে দর্শকদের। এমনকি গানেও বিশেষ চমক থাকছে বলে জানা গেছে।

শুধু এই গানটি নয়, এরইমধ্যে সিনেমাটির একাধিক লুক প্রকাশ করেছেন নির্মাতা। যা সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছে। তাছাড়া সিনেমাটির গল্প নিয়ে শুরু থেকেই শাকিব খান-সোনাল চৌহানসহ সংশ্লিষ্টরা ভিন্নতার উদাহরণ টানছেন। যা দুই দেশের দর্শকদের সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসতে বাধ্য করবে।

শাকিব-সোনাল ছাড়াও সিনেমাটিতে আরও থাকছেন ভারতের রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিত্ চক্রবর্তী আর অলোক জৈন। বাংলাদেশ থেকে অভিনয় করছেন ইমতু রাতিশ, ইলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ অনেকেই। সোনাল চৌহানের দরদ রসায়ন

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। ’দরদ’ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ভারতের উত্তর প্রদেশের বেনারসে চলছে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের ’জান্নাত’খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান।

‘দরদ’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর আলোচনায় আসেন দুইজনই। এই দুই তারকার রসায়ন নজর কাড়ছে দর্শকদের। সিনেমাটির গানেও চমক থাকছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সিনেমায় থাকা এই দুই তারকার একটি প্রেমের গানের শুটিং শুরু হয় বেনারসে। শুটিংয়ের একটি দৃশ্যের ছবি প্রকাশ হওয়ার পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ’এইসময়’ জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি টালিউডেও শাকিব খান আর সোনাল চৌহানের নতুন সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। শুটিংয়ে উপস্থিত একজন বরাত দিয়ে তারা আরও জানিয়েছে, শাকিব-সোনালের রসায়ন নজর কাড়ছে শুটিং পর্ব থেকে।

সালমান খানের সিনেমা তিন দেশে নিষিদ্ধ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments