দক্ষিণ আফ্রিকার নামের পাশে

বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা রানতাড়ায় ব্যর্থতার পাল্লা ভারী হওয়ায় দক্ষিণ আফ্রিকার নামের পাশে জুটে গেছে ‘চোকার্স’ তকমা। তবে এবারের আসরে ভিন্ন আভাসই দিচ্ছে প্রোটিয়ারা। ছন্দময় আগ্রাসী ব্যাটিংয়ে তারা ৯ ম্যাচে কেবল দুটিতে হেরেছে। টেবিলের দুইয়ে থেকে টেম্বা বাভুমার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আগামী ১৬ নভেম্বর তারা কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। নিজের একগুঁয়েমি বা জেদ’ই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নিয়ে যাবে বলে দৃঢ়বিশ্বাস বাভুমার।

এই প্রসঙ্গ এসেছে মূলত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাভুমা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও মাঠে নামায়। রানতাড়ায় যে দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিকভাবেই দুর্বল, সেটা কাটাতেই নাকি আফগানিস্তানের বিপক্ষে তারা রানতাড়া করতে চেয়েছিল। যদিও টসে জিতে আফগানরা দক্ষিণ আফ্রিকাকে রানতাড়া করারই সুযোগ দেয়। সে পরীক্ষায় পাস করতেই প্রোটিয়া অধিনায়ক বাভুমা জানিয়েছেন, এটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতি। 

আফগানদের ২৪৪ রানতাড়ায় ৫ উইকেটে জয়ের পর বাভুমা বলেন, ‘আমার পায়ে ব্যথা রয়েছে। আমি জানি না এটা আরও বাড়বে কি না, তবে আমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আমি একটু জেদি প্রকৃতির। আমার পা ঠিক থাকতেই হবে। আমার বিশ্বাস, এই একগুঁয়েমিই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নিয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার নামের পাশে

অসুস্থ থাকায় এবার ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি বাভুমা। তবে আসরের শেষ দিকে এসে তিনি কোনো ম্যাচ মিস করতে চান না, ‘আমি হয়তো ব্যাটিং নাও করতে পারতাম। কিন্তু আমার দলের জন্য আমি মাঠে থাকতে চাই। দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। বোলারদের ঠিকমতো ব্যবহার করা, দলকে সঠিকভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয়েছে, মাঠে থাকার সিদ্ধান্তটা সঠিক ছিল।

ভারতে চলমান বিশ্বকাপে অনেক আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে তারা। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা। এর আগে কখনোই ফাইনাল না খেলা দলটি এবার আত্মবিশ্বাসী নিজেদের সামর্থ্য নিয়ে। গ্রুপপর্বেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানেই পরাস্ত করেছিল তারা। তবে এত কিছুর মাঝে প্রোটিয়া শিবিরে নেমে এসেছে দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে সেমিতে খেলা অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার।

বিদায় পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments