সেমিফাইনাল খেলার সিদ্ধান্ত

আইসিসি বিশ্বকাপের একটি সেমিফাইনাল আগেই ঠিক হয়ে গেছে। শনিবার অন্য সেমিফাইনাল খেলার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য, রাউন্ড রবিন পর্যায়ে এখনো ভারতের শেষ ম্যাচ বাকি। তার আগেই সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে তারা তা ঠিক হয়ে গেল। আগামী ১৫ নভেম্বর, অর্থাৎ বুধবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। আর বিজয়ী দল দুটির মধ্যে ১৯ নভেম্বর হবে ফাইনাল।

গতবারের বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে চলেছে এবারো। গতবার ভারত রাউন্ড রবিনে শীর্ষস্থানে ছিল। চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। এবারও তার ব্যতিক্রম হলো না।

পাকিস্তানকে ছিটকে দিয়ে নিউজিল্যান্ড শেষ চারের টিকিট জিতে নিলো। গতবার রাউন্ড রবিনে ভারত অপ্রতিরোধ্য থেকেও সেমিফাইনালে হেরে গিয়েছিল নিউ জিল্যান্ডের কাছে। এবার ভারত রাউন্ড রবিন পর্বেই নিউজিল্যান্ডকে হারিয়েছে। মিটিয়েছে ২০ বছরের খরা। তবে দল হিসেবে নিউজিল্যান্ড যেকোনো দিন বেগ দিতে পারে। তাই রোহিত শর্মার দলকে সতর্ক থাকতে হবে। সেমিফাইনাল খেলার সিদ্ধান্ত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে যে দুই দল মুখোমুখি হয়েছে, তারা খেলেছিল ২৪ বছর আগেও। ১৯৯৯ সালে বিশ্বকাপের সেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২১৩ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করে একই রান তোলে। কিন্তু জয়ের রান নিতে গিয়ে রান আউট হয়ে যান অ্যালান ডোনাল্ড। রান রেটে ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা প্রকৃত অর্থে ‘চোকার্স’ তকমা পাওয়া শুরু করেছিল ওই ম্যাচের পর থেকেই।

বড় হার বাংলাদেশের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments