বাংলাদেশি ক্রিকেটে বিতর্ক

বিশ্বকাপের আগেও বাংলাদেশি ক্রিকেটে বিতর্ক ছিল। এই দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব বিশ্বকাপের আগে শিরোনামে। এই তুমুল বিতর্কের চাপেই বিশ্বকাপে অংশ নিতে হয়েছে বাংলাদেশকে। ইভেন্ট চলাকালীন মাঠের বাইরের চাপ বা মাঠের মাঠের পারফরম্যান্স কোনোটাই ইতিবাচক প্রভাব ফেলেনি বাংলাদেশের ওপর।

পুরো বিশ্বকাপে বারবারই খেলোয়াড়দের কাছে প্রশ্ন ছিল তামিম এবং সাকিবের এই ইস্যুকে কেন্দ্র করে। গতকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর দলের পেস বোলার তাসকিনের কাছেও প্রশ্ন করা হয় তামিম এবং সাকিব ইস্যুতে। খোলা মনে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন আহমেদ। 

ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না। বাংলাদেশি ক্রিকেটে বিতর্ক

পুনের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা। মিচেল মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও দিলেন তাসকিন, ‘ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতাম।

অবশ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে নারাজ তাসকিন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকনোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো। আমার কাছে মনে হলো। ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।

বিশ্বকাপে রউফের রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments