দীপাবলিতে মুক্তি পেয়েছে

দীপাবলিতে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘টাইগার ৩‘। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

এর আগেও যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির বাকি দুটি ছবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। সেসময় সম্পর্কে ছিলেন না ক্যাটরিনা ভিকি কৌশল। তবে ‘টাইগার থ্রি’ যখন মুক্তি পায়, তখন ভিকি ছিলেন ক্যাটরিনার স্বামী।

কিন্তু ভিকির সঙ্গে ক্যাটরিনার যখন বিয়ে, তখন ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন এ নায়িকা। ছবিতে প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে রোমান্স করেছেন। দীপাবলিতে মুক্তি পেয়েছে

এদিকে এই ছবিটি দেখেছেন ভিকি কৌশলও। স্ত্রীর সঙ্গে প্রাক্তনের অন স্ক্রিন রোমান্স দেখে কী বলেছেন ভিকি? 

তবে স্ত্রীকে বাহবাই দিয়েছেন এ অভিনেতা। টাইগার থ্রির একটি পোস্টার শেয়ার করে ভিকি লিখেছেন, এই ছবি দীপাবলির উপহার। দারুণ হয়েছে। যশরাজ ফিল্মসের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।

বরাবরই ক্যাটরিনার কাজের ভক্ত স্বামী ভিকি। ডিসেম্বর মাসেই তাদের দু’বছরের বিবাহবার্ষিকী। কীভাবে তা পালন করবেন, সেদিকে নজর তাদের অনুরাগীদের।

এদিকে রোববার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে সালমান ও ক্যাটরিনা অভিনীত সিনেমা ‘টাইগার ৩’। এদিন ভোর থেকে শুরু হয়েছে সিনেমাটির স্ক্রিনিং। এর আগে ‘এক থা টাইগার’ সিনেমায় জুটি বেঁধেছিলেন এ তারকারা।

‘টাইগার ৩’ সিনেমায় এ জুটির অ্যাকশন থেকে রোম্যান্স— সবই ভরপুর। আর মুক্তির পরই প্রথম দিনই স্ত্রীর সিনেমা দেখেছেন ভিকি। শুধু তাই নয়, বড় পর্দায় স্ত্রী ক্যাটরিনা ও তার প্রাক্তনের যুগলবন্দি কেমন লাগল, সেই অনুভূতিও জানিয়েছেন তিনি।

টাইগার থ্রি প্রথম দিনে কত উপার্জন করেছে?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments