দিল্লির ধুলো ধোঁয়ায় অসুস্থতা

দিল্লির ধুলো ধোঁয়ায় অসুস্থতা বাড়তে পারে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর। তাই চিকিৎসকেরা তাকে আপাতত ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছেন। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, সেই পরামর্শ মেনেই রাজস্থানের রাজধানী জয়পুরে যাচ্ছেন তিনি।

নয়াদিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খুব খারাপ জায়গায় পৌঁছেছে। সামগ্রিকভাবে দিল্লিতে বাতাসের গুণমান ৪০০-র কাছাকাছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘বিপজ্জনক’। পাঞ্জাব, হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর পাশাপাশি দীপাবলিতে দেদারসে আতশবাজি ফাটানোর কারণে দিল্লিতে বায়ুদূষণ অনেকটা বেড়েছে। তাই রাজধানীর পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত জয়পুরে থাকবেন সোনিয়া গান্ধী।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ছেলে রাহুল গান্ধী এখন পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত। তবে ছত্তিশগড় যাওয়ার আগে মায়ের সঙ্গে রাজস্থানে দেখা করবেন।

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে দু’মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সোনিয়ার বুকে ফের সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। দীর্ঘ দিন ধরেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। একাধিক বার করোনাতেও আক্রান্ত হয়েছেন তিনি। তাই কংগ্রেস সভানেত্রীকে কোনো ঝুঁকি না নেওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা। 

২০২০ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দিল্লির দূষণের কারণে চিকিৎসকদের পরামর্শে দিল্লি ছেড়ে গোয়ায় গিয়েছিলেন সোনিয়া। দিল্লির ধুলো ধোঁয়ায় অসুস্থতা

অন্যদিকে আগামী ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন আছে রাজস্থানে। জয়পুর গিয়ে সেখানে কোনো নির্বাচনী কর্মীসভায় সোনিয়া গান্ধী অংশ নেবেন কি না সেটা এখনও জানা যায়নি। তবে কয়েক বছর ধরে সোনিয়া গান্ধী নির্বাচনী প্রচার থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। যদিও দলের স্ট্র্যাটেজি তৈরির ক্ষেত্রে এখনও তিনিই প্রধান কারিগর। সোনিয়া গান্ধী উত্তরপ্রদেশের এমপি। ২০০৪ সাল থেকে রায়বারেলি আসন থেকে জিতে আসছেন।

গাজায় ৭ লাখ শিশু ঘরছাড়া

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments