চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ঘাড়ে চোট পাওয়াই নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ । আগামী ১১ ডিসেম্বর রাতে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
গত পরশু মাহমুদউল্লাহর কাঁধে এমআরআই করানো হয়। বুধবার (১৫ নভেম্বর) সকালে তার রিপোর্ট হাতে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে মাহমুদউল্লাহকে পাওয়া যাবে না এই সিরিজে।
বিশ্বকাপে শেষ ম্যাচে রান আউট থেকে বাঁচতে ঝাঁপ দিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। এই চোট সারতে ৫ থেকে সাত সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছে মেডিকেল বিভাগ।
১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাওহীদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন মাহমুদউল্লাহ। নিজের উইকেট বাঁচাতে ঝাঁপিয়ে ক্রিজে পৌছাতে যেয়ে চোট পান কাঁধে। ফলে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও দেখা যায়নি তাকে। এমনকি ম্যাচ শেষে তার হাতে ব্যান্ডেজও দেখা যায়। ছিটকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ
সে সময়ই ধারণা করা গিয়েছিল, বড় কোনো বিপদ ডেকে এনেছেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত সেটা হয়েছেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গত পরশু মাহমুদউল্লাহর কাধের এমআরআই করানো হয়েছে। যার রিপোর্ট আজ হাতে পেয়েছে ক্রিকেট বোর্ড।
জানা গেছে, চোটের ধরণ অনুযায়ী মাহমুদউল্লাহর ফিট হতে সময় লেগে যেতে পারে অন্তত পাঁচ সপ্তাহ। ফলে ডিসেম্বরের মাঝামাঝি হতে যাওয়া নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যেতে পারেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার।
