বিদেশি বিনিয়োগ আকর্ষণ

বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও চট্টগ্রামের চার সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার চসিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা প্রত্যাশা করেন। 

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে ও লজিস্টিকস সক্ষমতা বাড়াতে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ইতিমধ্যে লন্ডনের টেমস নদীর তলদেশের মতো কর্ণফুলী নদীর তলদেশে টানেল চালু হয়েছে। পাশাপাশি আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে চলছে দশ হাজার কোটি টাকার প্রকল্প। এই ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাজ্য এ সোনালি সুযোগকে কাজে লাগাতে চট্টগ্রামে বিনিয়োগ করলে বেশ লাভবান হবে।

তিনি বলেন, বর্তমানে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা আর অবকাঠামো এ চারটি খাতকে প্রাধান্য দিচ্ছি আমি। যুক্তরাজ্য এ চারটি খাতের উন্নয়নে বিনিয়োগ করে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে। যুক্তরাজ্যের অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি নান্দনিক চট্টগ্রাম গড়তে চাই। বিদেশি বিনিয়োগ আকর্ষণ

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, নগরায়নের যেসব সমস্যা চট্টগ্রাম মোকাবিলা করছে তাতে সহায়তা দিতে ইউএনডিপি যে প্রকল্প গ্রহণ করেছে তার অন্যতম প্রধান দাতা যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান। চট্টগ্রামে ইউনিলিভারের এক কারখানাই  ৯০০ লোকের সরাসরি কর্মসংস্থান ও আরও প্রায় ২০ হাজার লোকের পরোক্ষ জীবিকার যোগান দিচ্ছে। 

‘যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আর কোন কোন খাতে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারে তা আমরা খুঁজছি। যুক্তরাজ্যের আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে শিল্প কারখানা গড়তে চায়। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আস্থা বাড়াবে।

সভায় মেয়র রেজাউল মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখার পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত কমনওয়েলথের সদস্যপদ প্রদান করায় সেদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষ্যতেও সহযোগিতার এ ধারা চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন।

বিশ্বের অন্যতম এয়ার শো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments