পাকিস্তান ক্রিকেটে বইছে

পাকিস্তান ক্রিকেটে বইছে পালাবদলের হাওয়া। একদিনের মধ্যেই অধিনায়ক, পরিচালক আর নির্বাচকের পদে বড় রকমের রদবদল এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। টানা ৪ বছরের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। নতুন করে টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি আর টেস্টের অধিনায়ক পদে এসেছেন শান মাসুদ। 

এছাড়া দলের পরিচালক কাম কোচের পদে এসেছেন মোহাম্মদ হাফিজ। নির্বাচক পদে এসেছেন আরেক সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। নতুন এই পাকিস্তানের প্রথম চ্যালেঞ্জ ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজ। যেখানে অধিনায়ক থাকছেন শান মাসুদ। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য তাকে  দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।  পাকিস্তান ক্রিকেটে বইছে

অধিনায়ক হওয়ার প্রথম সাংবাদিকদের সামনে এসেছিলেন শান মাসুদ। সেখানে আর সব কথার মাঝে বড় একটা অংশ জুড়ে ছিলেন বাবর আজম। ২৯ বছর বয়েসী এই ব্যাটার আগেই জানিয়েছিলেন, অধিনায়কের পদ ছাড়লেও তিন সংস্করণেই খেলবেন তিনি। সেইসঙ্গে নতুন অধিনায়ককে সবরকম সাহায্যের কথাও জানান তিনি। শানও মনে করেন, বাবরকে তার প্রয়োজন। অধিনায়ক না হলেও বাবর পাকিস্তান দলের একজন নেতা হয়েই থাকবেন। 

মাসুদ বলেন, ‘বাবর এই দলটাকে চার বছর নেতৃত্ব দিয়েছেন। তাঁর অভিজ্ঞতা অনেক। তাই সে যদি অধিনায়ক না–ও হন, এরপরও সে দলের একজন নেতা। পাকিস্তানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার বড় ভূমিকা ছিল। আমার মনে হয়, ভবিষ্যতেও তিনি এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।’

এর আগে পিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন মাসুদ। এক ভিডিও বার্তায় নতুন এই অধিনায়ক বলেছিলেন, ‘পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য পিসিবির কাছে কৃতজ্ঞ। লাল বলের ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং। দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা এমন একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, যেটা আমাদের পরিচয় হয়ে থাকবে।

 ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments