তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপট দেখানো অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নাকি এবার দেখা যাবে ভোটের মাঠে। রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে যাচ্ছেন তিনি।
গুঞ্জন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের। এ ছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তারপর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এ বার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী!
যদি সেটাই হয় তাহলে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনও রাজনীতিতে পা দেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।
কাশ্মীর থেকে কন্যাকুমারী আসুমদ্র হিমাচল মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মোহিত। বলিউডের ধক ধক গার্ল তিনি। কোটি কোটি পুরুষের স্বপ্ন-সুন্দরী। এবার এই সুন্দরীই নামছেন রাজনীতির মাঠে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই থেকে লড়বেন তিনি। এখন প্রশ্ন হলো, কোন দলের হয়ে লড়বেন নায়িকা? অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। কানাঘুষা খবর, ইতোমধ্যেই একাধিক বিজেপি নেতার সঙ্গে শুরু হয়েছে তার ওঠাবসা। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবং বিজেপি নেতা আশিস শেলারের সাথে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
যদিও নর্থ মুম্বাই নাকি নর্থ ওয়েস্ট মুম্বাই থেকে তিনি দাঁড়াবেন তা এখনও চূড়ান্ত নয়। তবে সূত্র বলছে, পুনম মহাজনের আসনে বিজেপির বাজি হতে পারেন মাধুরী দীক্ষিত। যদিও এর আগে ২০১৯ সালেও শোনা গিয়েছিল যে, পুনে আসনে তিনি প্রার্থী হচ্ছেন। তবে সেবার সব জল্পনাকেই মিথ্যা বলে জানিয়েছিলেন তিনি।
