দুর্দান্ত খেলেছিলেন রোহিত

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন রোহিত শর্মা। ওই আসরের সর্বোচ্চ রান করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে যেতে পারেনি তার দল। ২০১৫ বিশ্বকাপেও হেসেছিল তার ব্যাট। কিন্তু সফলতা পায়নি দল। এবার ঘরের মাঠে দলকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত। 

এমনকি ফাইনালে ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। কিন্তু এবারও শিরোপা জেতা হলো না তার। ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ ৩১ সেঞ্চুরির মালিক। দশ হাজারের ওপরে রান করা তার মতো একজন কিংবদন্তির বিশ্বকাপ জিততে না পারায় তাকে হতভাগা বলে উল্লেখ করেছেন হেড।  দুর্দান্ত খেলেছিলেন রোহিত

ফাইনালে ১২০ বলে ১৫টি চার ও চারটি ছক্কার শটে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলা হেড বলেছেন, ‘রোহিত শর্মা সবচেয়ে হতভাগা ক্রিকেটার।’ এছাড়া বিশ্বকাপ জিতবেন এটা কল্পনাও করেননি বলে মন্তব্য করেছেন হেড, ‘কখনই এই মুহূর্ত কল্পনা করিনি, এক মিলিয়ন বছরেও নয়। সত্যিই অসাধারণ এক দিন।’ 

শিরোপা হওয়ার পথে টসের ভূমিকা আছে বলেও মনে করেন হেড, ‘ঘরে বসে থাকার চেয়ে (ইনজুরি নিয়ে) এখানে দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্যাট কামিন্সের বোলিংয়ের সিদ্ধান্ত খুব ভালো ছিল। মার্শ ইনিংসের টোন সেট করে দিয়েছিলেন। আমরা জানতাম পরে উইকেট কঠিন হবে।

চোটে পড়ে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হতে চলছিল। কিন্তু বিশ্বকাপের আগে ট্রাভিস হেড ছিলেন দুর্দান্ত ফর্মে। তাই বাদ না দিয়ে বিধ্বংসী ব্যাটারকে পেতে অপেক্ষা করেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার মূল্য দিলেন তিনি। অজিদের আরেকটি বিশ্বকাপ এনে দিতে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। 

হেক্সা জয় অস্ট্রেলিয়ার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments