উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামে এক পথচারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উখিয়া ৩ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহত রোহিঙ্গা ৩ নং ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তাদের গুলিতে একজন নিহত হন। পরে খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘটনার কারণ নিশ্চিত হতে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য

তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের ভাষ্য, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারের জেরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ আমিন নামে একজন সাধারণ রোহিঙ্গা নিহত হন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, রোববার রাতে উখিয়ার ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসওর সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

ইন্টারনেট প্যাকেজের দাম কমল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments