অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ । দেশের মাটিতে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় বাকি সব দলের থেকে বেশি উপার্জন করেছে অস্ট্রেলিয়া। কিন্তু অংশ নেয়া প্রতিটি দলই কিছু আর্থিক পুরস্কার পেয়েছে। দেখে নেয়া যাক, প্রতিযোগিতার ১০ দল কত টাকা করে পেয়েছে
বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে প্রতিটি ম্যাচের জন্য একই টাকা পেয়েছে সব দল। প্রতি ম্যাচের জন্য দেয়া হয়েছে ৩৩ লাখ ভারতীয় রুপি। তার পরে ধাপে ধাপে টাকার অঙ্ক বেড়েছে। যে ছয়টি দল বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি তারা আলাদা করে ৮৩ লাখ রুপি করে পেয়েছে।
প্রতিযোগিতায় যে দু’টি দল সেমিফাইনালে হেরেছে তারা আলাদা করে ছয় কোটি রুপি করে পেয়েছে। বিশ্বকাপের ফাইনাল জেতায় ৩৩ কোটি রুপি পেয়েছে অস্ট্রেলিয়া। রানার্স হওয়ায় ভারত পেয়েছে ১৬ কোটি রুপি।
অর্থাৎ, বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি রোজগার করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সাতটি ম্যাচ জেতায় দু’কোটি ৩১ লাখ রুপি পেয়েছে তারা। তাদের মোট রোজগার ৩৫ কোটি ৩১ লাখ রুপি। দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপ পর্বের সব ম্যাচ জেতায় দু’কোটি ৯৭ লাখ রুপি পেয়েছে তারা। সব মিলিয়ে রোহিত শর্মাদের রোজগার ১৮ কোটি ৯৭ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে সাটি ম্যাচ জিতে পেয়েছে দুকোটি ৩১ লাখ রুপি। তাদের মোট রোজগার আট কোটি ৩১ লাখ রুপি। গ্রুপ পর্বে ৫টি ম্যাচ জিতে নিউজিল্যান্ডের পকেটে ঢুকেছে এক কোটি ৬৫ লাখ রুপি। তাদের মোট রোজগার সাত কোটি ৬৫ লাখ রুপি। এক দিনের ক্রিকেট বিশ্বকাপ
পঞ্চম স্থানে থাকা পাকিস্তান গ্রুপ পর্বে চারটি ম্যাচ জিতে এক কোটি ৩২ লাখ রুপি পেয়েছে। তাদের মোট রোজগার দু’কোটি ১৫ লাখ রুপি। ষষ্ঠ স্থানে থাকা আফগানিস্তানের রোজগারও একই। সপ্তম স্থানে থাকা ইংল্যান্ড তিনটি ম্যাচ জিতে ৯৯ লাখ রুপি পেয়েছে। তাদের মোট রোজগার এক কোটি ৮২ লাখ রুপি।
