গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কবে থেকে শুরু হবে তা জানা যাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। বুধবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার।

 কাতারের সরকার জানিয়েছে, প্রস্তাবিত ৪ দিনের যুদ্ধবিরতির আওতায় নিজেদের জিম্মায় থাকা ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে ১৫০ জন নারী ও অপ্রাপ্তবয়স্ককে ছেড়ে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকায় খাদ্য, চিকিৎসা সামগ্রী, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া হবে। গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতি

গাজায় কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ইসরায়েলের সরকার জানিয়েছে তারা সব জিম্মিকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও জানিছে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার পর প্রতি ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ ১ দিন বাড়াতে রাজি আছে ইসরায়েল।

এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত সপ্তাহে কাতার এবং মিসরের মধ্যস্থতার ভিত্তিতে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ড। প্রস্তাবে বলা হয়েছিল, যদি ইসরায়েল গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি, কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকায় ত্রাণপণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয় তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেবে হামাস।

ইসরায়েল প্রথমে এই প্রস্তাব মানতে চায়নি, তবে সেখানকার জনগণ ও জিম্মিদের পরিবারের সদস্যদের চাপে মঙ্গলবার এক জরুরি বৈঠকে প্রস্তাবে সায় দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে বৈঠক শেষে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয়, ততদিন এই যুদ্ধ চলবে।

ইউক্রেন যুদ্ধে আরও ১০০ মিলিয়ন ডলার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments