ভারতীয় ব্যাটিং তারকা শুভমান গিল এবং শচীনের মেয়ে সারা টেন্ডুলকারের মধ্যে সম্পর্কের গুজব নিয়ে নেটিজেনরা কৌতূহলী। দুজনের মধ্যে রোমান্স নিয়ে নানা গুঞ্জন ও গুঞ্জন চললেও নতুন খবর সামনে এসেছে। গিল নয় বন্ধুর সঙ্গেই না কি সম্পর্কে জড়িয়েছেন শচীনকন্যা।
সম্প্রতি সারার একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়। তারপরই নতুন এ গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সারার পাশে বসে খেলা দেখছেন এক যুবক। দুজনে হাসাহাসিও করছেন।
এ ভিডিওর সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেওয়া হয়। সেখানে লেখা ছিল- সারা কি তাহলে নতুন সম্পর্কে জড়িয়েছেন?
ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়, ওই যুবকের নাম কুষপ্রীত সিংহ অউলখ। মাঝেমধ্যেই সারা আর তাকে একসঙ্গে ক্রিকেটের মাঠে দেখা যায়। এমনকি মুকেশ আম্বানির জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে কুষপ্রীতকে দেখা গিয়েছিল সারার সঙ্গে। এই যুবক আবার শুভমানেরও খুব কাছের বন্ধু। ক্রিকেট তারকার জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানান কুষপ্রীত। এ বার তার সঙ্গেই না কি ঘনিষ্ঠতা বেড়েছে সারার।
যদিও সারা-শুভমান কখনোই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। তার মধ্যেই এবার নতুন আরেক জল্পনা শুরু সারাকে নিয়ে। ভারতীয় ব্যাটিং তারকা
বিদেশ থেকে পড়াশোনা শেষে মডেলিংকে পেশা হিসাবে বেছে নিয়েছেন সারা। ভবিষ্যতে বড় পর্দায় মুখ দেখানোর ইচ্ছে রয়েছে তার। তবু ফিল্মি পার্টির বদলে সারার আনাগোনা খেলার মাঠেই বেশি দেখা যাচ্ছে।
বাবা কিংবদন্তি ক্রিকেটার হলেও সারা এগিয়েছেন মায়ের পথ ধরে। মায়ের মতোই মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে মেডিসিনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
