চলতি সপ্তাহেই শেষ হয়েছে

চলতি সপ্তাহেই শেষ হয়েছে রান বন্যার বিশ্বকাপ। রানের বিচারে আগের সব আসরকে ছাপিয়ে গেছে ভারতে আয়োজিত এই আসর। ব্যক্তিগত অর্জনেও এই আসর ছিল সমৃদ্ধ। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। তবে বিশ্বকাপের সেরা বোলার হয়েও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মোহাম্মদ শামি।

এবারের বিশ্বকাপে বড় বিস্ময় ছিলেন ট্রাভিস হেড। চোটের কারণে প্রায় অর্ধেক আসর বেঞ্চে বসে থেকেও সব আলো কেড়ে নিয়েছেন এই ব্যাটার। ফাইনালে দুর্দান্ত শতক হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন ষষ্ঠ শিরোপাও।

যার পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়েও বড়-সড় লাফ দিয়েছেন এই অজি ব্যাটার। আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী ২৮ ধাপ এগিয়েছেন হেড। ৬৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ১৫তম। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিতে পারেননি বিরাট কোহলি। ৭৯১ রেটিং নিয়ে আছেন তিনে। চলতি সপ্তাহেই শেষ হয়েছে

শীর্ষস্থান দখলে রেখেছেন শুভমান গিল। ৮২৬ রেটিং তার। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় পাকিস্তানের সদ্য বিদায়ী অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাট করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অবস্থান চতুর্থ। একটু পিছিয়ে পঞ্চম অবস্থান দক্ষিণ আফ্রিকার হয়ে ভারত বিশ্বকাপে চার শতক হাঁকানো কুইন্টন ডি কক।

তবে দুর্দান্ত বিশ্বকাপ কাটিয়েও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মোহাম্মদ শামি। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন বিশ্বকাপের সেরা বোলার। তবে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেশভ মহারাজ। সেমিফাইনাল ও ফাইনালে দারুণ বোলিং করে এগিয়েছেন জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

এক ধাপ পেছালেও সেরা পাঁচেই আছেন মোহাম্মদ সিরাজ। যথাক্রমে তিন ও চারে সিরাজ ও জাসপ্রীত বুমরাহ। পাঁচ নম্বরে আছেন বিশ্বকাপে ২৩ উইকেট পাওয়া অ্যাডাম জাম্পা। এক ধাপ পিছিয়েছেন কুলদীপ যাদবও। তিনি আছেন সাতে। তার সাথে জায়গা অদল-বদল করে ছয়ে রশিদ খান।

খাদের কিনারায় দাঁড়িয়ে ব্রাজিল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments