মনোনয়নপ্রত্যাশীদের ঘুম হারাম

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ঘুম হারাম হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রভাবশালী নেতাদের বাসা-বাড়িতে এখন রীতিমতো উপচে পড়া ভিড়। 

গণভবন, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, সংসদীয় বোর্ডের সদস্যদের বাসা-অফিসে ছুটছেন তারা। আওয়ামী লীগের কয়েক জন গুরুত্বপূর্ণ নেতাকে ‘তুষ্ট’ করার জন্য হেন চেষ্টা নেই, যা তারা করছেন না। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা যেখানে যাচ্ছেন প্রার্থীরা যাচ্ছেন পিছু পিছু। যেভাবেই হোক চাই মনোনয়ন

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জন। দল মনোনীত একক প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক হবে।  মনোনয়নপ্রত্যাশীদের ঘুম হারাম

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি সংসদীয় বোর্ডের চেয়ারম্যান। বোর্ডের সদস্যরা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, রাশিদুল আলম ও ডা. দীপু মনি।    

নৌকার মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাসহ সাধারণ কর্মী-সমর্থকদের নজর এখন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের দিকে। অতীতের মতোই সংসদীয় মনোনয়ন বোর্ড জাতীয় সংসদ নির্বাচনে বিভাগওয়ারি আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে। আজ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ নামল ৯ টাকায়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments