নিজেদের কিছুটা দুর্ভাগা পাকিস্তান ভাবতেই পারে। সেইসঙ্গে নিজেদের খেলা নিয়ে হতে পারে চরম অসন্তুষ্ট। নয়ত বিশ্বকাপ শুরুর দিনদশেক আগেও যারা ছিল ওয়ানডের সেরা দল, তারাই কিনা যেতে পারেনি সেমিফাইনালে! আম্পায়ার্স কলের আক্ষেপ বাদ দিলেও, দলগতভাবে খুব বেশি ভাল করেনি পাকিস্তান। আর সেটার প্রভাবও দেখা দিয়েছে বিশ্বকাপের পরপরই।
পাকিস্তানের ক্রিকেটের আদ্যোপান্ত যেন পরিবর্তন করে ফেলা হয়েছে। দলে নতুন ডিরেক্টর এবং কোচ হিসেবে এসেছেন মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন ওয়াহাব রিয়াজ। বোলিং কোচের পদে আছেন উমর গুল এবং সাঈদ আজমলের মত অভিজ্ঞ এবং পরীক্ষিত সাবেকরা। এমনকি বাবর আজমকে বাদ দিয়ে আনা হয়েছে নতুন অধিনায়ক। কিছুটা দুর্ভাগা পাকিস্তান
এসব কারণেই এবার পাকিস্তান ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং সফল অধিনায়ক মাইকেল ভন। ভনের মতে, পাকিস্তান বেশ ভালোই করবে সামনের দিনগুলোতে। এমনকি এই দলটিই ২০২৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে পাকিস্তান দলের এসব পরিবর্তন নিয়ে কথা বলেছেন ভন। সেখানেই পরের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য নিয়ে উচ্চাশা দেখিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
পডকাস্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন ভন। পোস্টটির ক্যাপশনে দিয়েছেন নিজের ভবিষ্যদ্বাণী তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।
পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে মোহাম্মদ হাফিজের অন্তর্ভুক্তিতেই যেন বেশি খুশি ভন। হাফিজই দল পরিবর্তন করে দেবেন এমন ভাবনাও আছে তার মাঝে, ‘তারা একটি নতুন দল গঠন করেছে। আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।
