আইপিএলে চলছে দলবদলের শেষ

আইপিএলে চলছে দলবদলের শেষ সময়। কে কোন খেলোয়াড়কে রেখে দিবে। কারা যাবে নতুন ঠিকানায় সেদিকেই নজর ক্রিকেট দুনিয়ার। ১৫ কোটি টাকায় হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে যাওয়া যেমন নিশ্চিত, আবার জো রুট, বেন স্টোকসের আইপিএলে না থাকাও নিশ্চিত হওয়া গিয়েছে। শেষ সময়ের ভাবখানা দেখে, অনেকেই ভেবে বসেছেন, ক্রিকেটেও বুঝি এবার ফুটবলের হাওয়া লেগেছে। 

আজ ২৬ নভেম্বর আইপিএলের দলবদলের শেষ দিন। যাকে ক্রিকেটের পরিভাষায় বলা হচ্ছিল, আইপিএল ট্রেডিং। এই তালিকায় শুরুতেই কিছুটা চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজের পুরাতন ডেরা কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসেছেন ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে দলে যোগ দিয়েই হাত দিয়েছেন দল পুনর্গঠনের কাজে। আর তাতেই দল থেকে বাদ পড়েছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার এবং বিশ্বকাপ স্কোয়াডে থাকা শার্দুল ঠাকুর। 

ভারতের এই পেস বোলিং অলরাউন্ডারকে এবারের বিশ্বকাপেও দেখা গিয়েছিল। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে তার উপরেই ভরসা করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপে নিজের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। সেটারই সম্ভবত প্রভাব দেখা গেল এবারের আইপিএলের দলবদলে। আইপিএল রিটেনশনের শেষ সময়ে এসে তাকে ছেড়ে দিল বাংলার প্রতিনিধিরা। আইপিএলে চলছে দলবদলের শেষ

গত মওসুমে ১০.২৫ কোটি রুপিতে কেকেআর দলে নিয়েছিল শার্দূলকে। বড় অঙ্কে কেনা খেলোয়াড়কে নিয়মিত স্কোয়াডে রেখেছিল তারা। তবে সেই হিসেবে বড় কিছু উপহার দেয়া হয়নি শার্দুল ঠাকুরের। ১১ ম্যাচে তার মোট রান ছিল ১১৩। বল হাতে ৯ ইনিংসে বল ঘুরিয়ে পেয়েছিলেন সাত উইকেট। শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়ে নতুন কিছুর সন্ধানে আছে শাহরুখ খানের দল। 

একইদিনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদে গিয়েছেন স্পিনার শাহবাজ খান। এছাড়া দিল্লি ক্যাপিটালস আস্থা রেখেছে পৃথ্বী শ-এর উপরে। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে হাঁটুতে চোট পেলেও তাঁর উপরে আস্থা রেখেছেন কোচ রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকান ডোয়াইন প্রিটোরিয়াসকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। 

বৈঠকে বসছেন তামিম-পাপন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments