পাকিস্তানের একটি শপিংমলে আগুন

পাকিস্তানের একটি শপিংমলে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।২৫ নভেম্বর দেশটির করাচিতে এ ঘটনা ঘটে। শপিংমলটির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে।

পরে দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়। আগুনে অসংখ্য দোকান পুড়ে গেছে। ভবনটিতে শপিংমল ছাড়াও কল সেন্টার এবং সফটওয়্যার অফিস ছিল।

দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই ভবনে অবস্থিত একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভবন থেকে অন্তত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সিন্ধুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকিপাকিস্তানের একটি শপিংমলে আগুন

ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ব্যস্ত এলাকায় আরজে শপিং মলের ভেতরে আটকে পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভবন থেকে উদ্ধার হওয়া রউফ হামিদ জিও নিউজকে বলেন, এখনও অনেকে আটকা রয়েছেন। তিনি বলেন, ‘ ধোঁয়া এতটাই তীব্র ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী ঘটছে।

সিন্ধুর তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য বলেছেন।

রাজধানী রক্ষায় মরিয়া জান্তা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments