বিশ্বকাপ জিতে নিয়েছে অজিরা

ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছে অজিরা । ভারতকে তাদের ঘরের মাঠে হারায় প্যাট কামিন্সের দল। কিন্তু ট্রফি জয়ের পর থেকে একটি বিষয়ে টানা সমালোচিত হতে হচ্ছে অজি দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে। কাপ নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বারবার সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে মিচেল মার্শকে। অনেকেই বলছেন এভাবে বিশ্বকাপ ট্রফির অপমান করছেন অজি তারকা। আবার অনেকে বলছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গুলিয়ে ফেললে চলবে না। তবে এবার মার্শের কড়া সমালোচনা করলেন মোহাম্মদ শামি।

গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি তিনিই। এক সাক্ষাৎকারে শামি বলেন, এই ট্রফিটা জেতার জন্য প্রত্যেকের লড়াই করে। এই ট্রফিটা জিতে তা মাথায় তুলে রাখতে চায় সবাই।  ট্রফির ওপর পা রেখে মার্শ ট্রফিটার অপমান করেছে যা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে, মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নয়াদিল্লিতে। এমনকি, তাকে আর যেন কোনো দিন ভারতের মাটিতে খেলতে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছে।

পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তার দাবি, ওই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। বিশ্বকাপ জিতে নিয়েছে অজিরা

কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। অভিযোগকারী তার অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দপ্তরেও পাঠিয়েছেন। যাতে মিচেল মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য আর কোনো দিন অনুমতি না দেওয়া হয়।

ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ সহজ হবে না

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments