সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে

মিয়ানমারে গত আড়াই বছরের শাসনামলে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। গত কয়েক মাস ধরে প্রতিদিনই প্রতিরোধ যুদ্ধের মুখে পড়ছে সেনাবাহিনী। অপারেশন-১০২৭খ্যাত সংঘবদ্ধ বিদ্রোহীগোষ্ঠীর ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে যুদ্ধে একের পর এক ঘাঁটি হারাচ্ছে দেশটির সেনাবাহিনী।

অবস্থা এমন যে, অর্ধেক মিয়ানমারই এখন বিদ্রোহীদের দখলে। এ পরিস্থিতিতে রাজধানী নেপিদো রক্ষায় মরিয়া হয়ে উঠেছে জান্তা। নভেম্বরের প্রথম থেকেই শুরু হয়েছে সেই তোড়জোড় প্রস্তুতি। প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে রক্ষার জন্য ইতোমধ্যেই রাজধানীর চারপাশে সেনাদের নিয়োগ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৪ হাজার সেনা। নির্দিষ্ট একটি দূরত্ব পরপর চতুর্দিকেই বসানো হয়েছে সেনা চৌকি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পুলিশ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউকে বলেছে, লুই এবং পাইনমানা শহরের বাগো ইয়োমা পর্বতমালায় এসব স্থাপনা তৈরি করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন। স্থানীয় এক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী বাগো এবং শান ইয়োমার দিকে যাওয়ার পথে ৪টি চেকপয়েন্ট স্থাপন করেছে। প্রতিটিতে ৫ থেকে ১০ জন সশস্ত্র সেনা রয়েছে।

অপর একজন বাসিন্দা বলেছেন, অঞ্চলগুলোতে দুটি পদাতিক ব্যাটালিয়ন-৬০৪ এবং ৬০৫ মোতায়েন আছে। এই ইউনিটগুলোর বেশিরভাগ সেনাকে পাহারা দেওয়ার জন্য পাহাড়ি এলাকার চৌকিগুলোতে পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তারা রাজধানীতে গৃহস্থালির নিবন্ধন পরিদর্শনও বাড়িয়ে দিয়েছেন। সামরিক আধিকারীকদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বাগো এবং ইয়াঙ্গুন অঞ্চল থেকে প্রায় ১০ হাজার কমব্যাট সেনাকে নেপিদোর কেন্দ্রীয় অঞ্চলের ঘাঁটিতে স্থানান্তর করার প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে

যুদ্ধসেনা ছাড়াও ৪ হাজার কমান্ডো মোতায়েন করা হয়েছে। সাবেক সেনা ইউ লুইন বলেছেন, নেপিদোতে তারা ৭০টি নতুন ব্যারাকও নির্মাণ করছে। নেপিদোর প্রবেশপথ কঠোর করা হয়েছে। তবে রাজধানীর থা প্যা কোনে অঞ্চলের প্রবেশপথটি খুলে দেওয়া হয়েছে। এটি ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকলেও চলতি বছরের ১২ নভেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এ প্রবেশপথে অল্প কিছু পুলিশ পাহারায় রয়েছে।

সুনাক প্রশাসনে ফের অঘটন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments