হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি। শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 

জানা গেছে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণ সহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে। 

বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। আগামী ৪৮ ঘন্টা অবজারভেশনে থাকবেন তিনি।  হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী

কয়েকদিন আগেই নিজের অসুস্থতা সম্পর্কে এই অভিনেত্রী বলেছিলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা নেই, কারণ অসুস্থতার কারণে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ব্যস্ত সময় পার করা সম্ভব নয় আমার জন্য। আমার এই অসুস্থতা হঠাৎ করেই ভর করে। এই ভালো আছি তো এই খারাপ।

প্রসঙ্গত, জ্যোতিকা জ্যোতি আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগির ঝুঁটিসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিএ এবং টিভি নাটকে কাজ করেছেন। এছাড়াও সম্প্রতি তিনি গৌতম কৈরীর ‌‌‌‌‌‌‌‌বঙ্গমাতা চলচ্চিত্রে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।

কিছুদিন আগেই অসুস্থতা সম্পর্কে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই তার। কেননা, অসুস্থতার জন্য অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে ব্যস্ত সময় পার করা তার জন্য সম্ভব হচ্ছে না। হঠাৎ করেই তার অসুস্থতা ভর করে। এই ভালো তো এই খারাপ―এই অবস্থা।

প্রসঙ্গত, জ্যোতিকা জ্যোতিকে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘একদিন’ ও ‘লাল মুরগির ঝুঁটি’সহ অনেক জনপ্রিয় সিনেমায় এবং টেলিভিশন নাটকে দেখা গেছে।

জাপানি মিডিয়ায় বাংলাদেশি সিনেমার প্রশংসা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments