ওয়ানডে বিশ্বকাপ আসর

কয়েকদিন আগেই ভারতের মাটিতে হয়ে গেল ওয়ানডে বিশ্বকাপ আসর । এরপর থেকেই সবার দৃষ্টি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০ ওভারের মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারকে অবশ্যই দেখতে চান সাবেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তার মতে রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কোহলিসহ দুজনই ভারতকে অনেক দিয়েছেন, তাই তারা টি-টোয়েন্টি দলে সুযোগের দাবিদার বলে মন্তব্য গেইলের।

সাবেক এই ক্যারিবীয় অধিনায়ককে ক্রিকেট মাঠে অনবদ্য অবদানের জন্য ডাকা হয় ‘ইউনিভার্স বস’ নামে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি)। সেখানেই তিনি রোহিতদের নিয়ে এই মন্তব্য করেছেন। বিশেষত রোহিত-কোহলি সদ্য সমাপ্ত বিশ্বকাপের প্রথম দুই সেরা রানসংগ্রাহক। এমন ফর্ম বিবেচনায় নিয়েই গেইল তাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ দেওয়ার পক্ষে। 

তিনি বলেন, ‘তাদের অতীত কৃতিত্বের জন্যই তারা ডাক পেতে পারে। তারা খেলতে চাইলে কেন নয়? তারা দেশের জন্য অনেক করেছে এবং আগামীতেও তারা অবশ্যই দলে ডাক পাওয়ার দাবি রাখে। আমি রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। এমন ব্যাটার আমার পছন্দের যারা বোলারদের ধ্বংস করে দিতে পারে, আর রোহিত তাদের একজন। ওয়ানডে বিশ্বকাপ আসর

এরপরই সাম্প্রতিক সময়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে একমাত্র ব্যাটার হিসেবে ৫০তম সেঞ্চুরি করা কোহলিকে নিয়ে কথা বলেন গেইল, ‘৫০টি ওয়ানডে সেঞ্চুরি পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি কারও রেকর্ড ভাঙা অনেক আনন্দের এবং তার কাছাকাছি যাওয়ার মতো আমি আর কাউকে দেখি না।’

এলএলসিতে গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন গেইল। চলমান টুর্নামেন্টটিতে অংশ নিয়েও তার রোমাঞ্চের কমতি নেই। সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে তিনি ওপেনিংয়ে যথারীতি চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে চলেছেন। যা নিয়ে গেইলের ভাষ্য, ‘ক্রিকেট আমার জীবন, যা আমার রক্তে মিশে আছে এবং এটি আমাকে সব দিয়েছে। তাই যখনই খেলার সুযোগ পাই লুফে নিই। এলএলসিতে খেলতে পারা অনেক রোমাঞ্চকর, এখানেও উইন-উইন পরিস্থিতি থাকে সবার মাঝে।

দলে অভিজ্ঞতার অভাব দেখছেন হাথুরুসিংহে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments