সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার সিরিয়ার রাজধানীর এই বিমানবন্দর ও এর আশপাশের অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়েছে।
দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর কাছাকাছি অন্যান্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় সরকারপন্থী রেডিও স্টেশন শ্যাম এফএম বলেছে, ইসরায়েলি হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সামরিক বাহিনী আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল।
সিরিয়ায় ইরানি সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন জানানোর পর থেকে দেশটিতে তেহরানের প্রভাব বেড়েছে। হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক
সিরিয়ার সরকারপন্থী সংবাদপত্র আল ওয়াতান বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানীর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরমুখী বিমানের নির্ধারিত সব ফ্লাইট লাতাকিয়া এবং আলেপ্পোর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ ঘিরে প্রতিবেশীদের সৃষ্ট উত্তেজনার মাঝে সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দামেস্ক ব্মিানবন্দর। মেরামতের পর বিমানবন্দরটি চালুর ৩০ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার এই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রভাণ্ডার ও সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৯ সিরীয় ও ৩১ মিত্রযোদ্ধা নিহত হয়েছে। ২০১৮ সালের পরে সিরিয়ায় এটিই ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী হামলা। সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়, ইসরাইলি বিমানবাহিনী পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ-জাওর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমির বিস্তৃত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮টির বেশি হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে মিত্রযোদ্ধাদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। অঞ্চলটি লেবানিজ হিজবুল্লাহ আন্দোলন ও ফাতিমিদ ব্রিগেড পরিচালনা করে, যাদের সাথে ইরানপন্থী আফগান যোদ্ধারাও রয়েছে। এ হামলায় এ ছাড়াও ৩৭ যোদ্ধা ও মিলিশিয়া আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
