ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেছেন তিনি ২০২২ সালের ফেব্রয়ারিতে। এবার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করার পরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যারেন ব্রাভো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সি এই মিডল অর্ডার ব্যাটার।

ব্রাভো লিখেছেন, ‘চিন্তা করার জন্য কিছুটা সময় নিয়েছি। ভেবেছি, একজন ক্রিকেটার হিসাবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আমার শক্তি, আবেগ, শৃঙ্খলতা, সামর্থ্য দিয়ে সব রকম চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে। কাজটা সহজ ছিল না। সর্বোচ্চ পারফরম্যান্স করার চেষ্টাও করেছি। কিন্তু আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল।

হতাশা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে তিনটি দল তিন সংস্করণের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ৪০-৪৫ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। ঘরোয়া প্রতিযোগিতাতে যথেষ্ট রান করার পরও যদি কোনো দলেই আমার জায়গা না হয়, তা হলে বার্তা খুব পরিষ্কার। ঘুরিয়ে বলেই দেওয়া হচ্ছে, এখানে আমার ভবিষ্যৎ নেই। আমি হাল ছাড়ছি না। তবে মনে করি, আমার কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। তরুণ প্রতিভাবানদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সবার জন্য আমার শুভেচ্ছা থাকবে। আমি আমার স্বপ্ন আঁকড়ে ধরে সবসময় বাঁচতে চেয়েছি। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রাভো ৫৬টি টেস্ট, ১২২টি ওয়ানডে এবং ২৬টি টি ২০ ম্যাচ খেলেছেন।

সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন ব্রাভো। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের লিস্ট ‘এ’ প্রতিযোগিতা সুপার ৫০-এ দারুণ পারফর্ম করলেও ইংলিশদের বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বিবেচনাতে রাখা হয়নি তাকে। ওই টুর্নামেন্টে ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেন তিনি। ব্রাভো লিখেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই কিছু সময়ের জন্য বিরতির সিদ্ধান্ত তার।

মনোনয়নের পর দুঃসংবাদ পেলেন সাকিব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments