ইমরান খানের সাবেক মন্ত্রী

 কারাবন্দি নেতা ইমরান খানের সাবেক মন্ত্রী মির্জা শাহজাদ আকবরের ওপর এসিড হামলা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর হার্টফোর্ডশায়ারে ঘটেছে এই ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন শাহজাদ নিজেই। এক্সবার্তায় তিনি বলেন, একজন হামলাকারী আমাকে লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়েছে। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বলছি আমি এসব হামলায় ভয় পাওয়া বা মাথা নিচু করার লোক নই।

বিবিসিকে তিনি জানিয়েছেন, হামলাকারী তার চোখ লক্ষ্য করে এসিড ছুড়েছিল। তবে তা চোখে আঘাত না করে লেগেছে বাহু এবং মাথায়।

ইতোমধ্যে হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, তার আঘাত খুব গুরুতর নয়। হাসপাতালে চিকিৎসা শেষে মির্জা শাহজাদকে ছেড়েও দেওয়া হয়েছে।

তবে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে জনগণের তথ্য সহযোগিতা চেয়েছে পুলিশ। ইমরান খানের সাবেক মন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানখানের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন মির্জা শাহজাগ আকবর। ২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতা হারানোর পর শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তান থেকে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন মির্জা শাহজাদ। তবে যুক্তরাজ্যে চলে গেলেও পাকিস্তানের বিভিন্ন মহল থেকে তার ও তার পরিবারের সদস্যদের প্রতি হুমকি-ধামকি অব্যাহত ছিল দাবি করে বিবিসিকে তিনি বলেন, সাম্প্রতিক এই হামলাও সেসব হুমকির অংশ। পাকিস্তানে তার ভাইকে গুম করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মির্জা শাহজাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সাম্প্রতিক এই হামলা নিয়ে বেশি মন্তব্য করতে চায়নি পুলিশ।

তবে হামলার জন্য পাকিস্তানের বর্তমান সরকারকে দায়ী করে যে অভিযোগ করেছেন মির্জা শাহজাদ, সে সম্পর্কে প্রতিক্রিয়া জানতে পাকিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ করেচিল বিবিসি।

যোগ্য কর্মী নিয়োগের জন্য ইউরোপীয় কমিশনের অনলাইন প্ল্যাটফর্ম

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments