বিশ্বকাপে ভারতের মাটিতে ভরাডুবির

ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে ভরাডুবির পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। আইসিসির মেগা ইভেন্টে বাজে পারফর্ম্যান্সের পর নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ হিসেবে উপস্থিত নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামছে টিম টাইগার্স।

সাদা পোশাকের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রথম টেস্ট বাংলাদেশ ও নিউজিল্যান্ডের।

সিরিজের প্রথম টেস্টে এক পেসার, তিন স্পিনার ও আট ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। একাদশে একমাত্র পেসার শরিফুল ইসলাম এবং তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান। বিশ্বকাপে ভারতের মাটিতে ভরাডুবির

এ ম্যাচে বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচের ৪০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন ২১ বছর বয়সী শাহাদাত।

এখন পর্যন্ত টেস্টে ১৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে, নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। ৩টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

আইপিএলের আগেই ভারতে নতুন ক্রিকেট লিগ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments