ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কোনো ধরনের বিনিময় ছাড়াই তাদের কাছে বন্দী থাইল্যান্ডের নাগরিকদের মুক্তি দিচ্ছে। এখন পর্যন্ত ১৯ থাইকে তারা মুক্তি দিয়েছে। তাদের হাতে আরো ১৩ জন থাই নাগরিক বন্দী রয়েছে। থাইল্যান্ডের একটি মুসলিম গ্রুপ হামাসের সাথে সরাসরি কথা বলার পর এসব থাইকে মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের সময় এসব থাইও আটক হয়। তারা প্রধানত শ্রমিক হিসেবে কাজ করতে থাইল্যান্ডে গিয়েছিল। ওই সময় ৩৯ থাই নাগরিক নিহত হয়েছিল।

থাই উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা বুধবার মুক্তিপ্রাপ্ত আরো দুই থাই নাগরিককে উষ্ণভাবে স্বাগত জানান।
তিনি তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম এক্সে বলেন, ব্যক্তিগতভাবে আরো দুই থাই পণবন্দীকে স্বাগত জানাতে পেরে খুশি। তারা মুক্তির পর তেল আবিবের একটি হাসপাতালে এসেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন

থাইল্যান্ডের একটি মুসলিম গ্রুপ সোমবার তাদের দেশের নাগরিকদের মুক্তির ব্যাপারে সরাসরি হামাসের সাথে কথা বলে। এরপরই তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আলোচনায় অনেক পক্ষই জড়িত ছিল।

ইসরাইল-হামাস যুদ্ধের আগে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক ইসরাইলের কৃষি খাতে কর্মরত ছিল। তারাই ইসরাইলে বৃহত্তম বিদেশী শ্রমিক গ্রুপ। ওই ঘটনার পর প্রায় ৯ হাজার শ্রমিক থাইল্যান্ডে ফিরে গেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক অস্ত্র বিরতির মধ্যস্থতা করার পর আবারো আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এ ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাতার সূক্ষ্মভাবে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় নিজের ভূমিকা তুলে ধরেছে।

দেশটি একদিকে যেমন পশ্চিমাদের কাছে ‘জঙ্গি গোষ্ঠী’ হিসেবে পরিচিত সংগঠনগুলোর সাথে যোগাযোগ রেখে আসছে তেমনি আবার যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কও বাড়িয়ে যাচ্ছে।

গত ২৪শে নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের একটি অস্ত্র বিরতি শুরু হয়। পরে সেটি আরো দুইদিন বাড়ানো হয়। এই অস্ত্র বিরতির মধ্যস্থতা করেছে কাতার।

কাতারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাজেদ আল আনসারি একটি চুক্তির ঘোষণা করেন যার মধ্যে অস্ত্র বিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

রোগে মারা যাবে বেশি ফিলিস্তিনি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments