ক্রিকেট তারকা শুভমান

ক্রিকেট তারকা শুভমান গিল ও শচীনকন্যা সারা টেন্ডুলকারের মধ্যে সম্পর্কের জল্পনা এখন অন্যতম চর্চিত বিষয়। আম্বানিদের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া হোক বা শুভমানের আউট হওয়ায় সারাকে হতাশ হতে দেখা হোক- চলতি বিশ্বকাপে সবকিছুতেই দেখা গেছে তাকে। ফলে চর্চা বাড়ছে। 

বিশ্বকাপের পর নতুন খবর দিয়েছেন শুভমান। আইপিএলে গুজরাট টাইটান্স দলের নতুন অধিনায়ক হয়েছেন এই ব্যাটার। নতুন দায়িত্ব পেয়ে খুশি তিনি। এদিকে শচীনকন্যা সারাও দিলেন সুখবর। বছর দুয়েক আগে চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। এবার ‘ক্লিনিক্যাল ও হেলথ নিউট্রিশন’ বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করলেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।

সারা ও শুভমানের প্রেমের গুঞ্জনে মুখরিত ক্রিকেটের মাঠ থেকে মুম্বাইয়ের বিনোদন জগৎ। বিদেশ থেকে পড়াশোনা করেছেন সারা কিন্তু মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ভবিষ্যতে বড়পর্দায় মুখ দেখানোর ইচ্ছা রয়েছে তার। এর মাঝেই তাকে ও শুভমানকে নিয়ে জল্পনা তুঙ্গে।  ক্রিকেট তারকা শুভমান

বিশ্বকাপ হারের পর মনমরা হয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট দেন শুভমান, তখন হাত বাড়িয়ে দেন সারাই। সরাসরি না হলেও শুভমানের পোস্টের পর পালটা পোস্ট দিয়ে তাকে চাঙা করার চেষ্টা করেন। 

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন সারা। তারপর মা অঞ্জলি টেন্ডুলকারের পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। বছর দুয়েক আগেই স্নাতক সম্পন্ন করেন। তারপর স্নাতকোত্তরের স্তরের পড়াশোনা শুরু করেন।

 এবার ‘ক্লিনিক্যাল ও হেলথ নিউট্রিশন’ বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে সুখবরের কথা জানান সারা।

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments