জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন

আরব আমিরাতের দুবাইয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৮। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি হতে পারে। তবে সম্মেলন ঘিরে নানা প্রশ্ন উঠেছে, সফলতা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

একদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক বিশ্বনেতাই সম্মেলনে অংশ নিচ্ছেন না, অন্যদিকে কপ২৮-এর সভাপতি করা হয়েছে আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে। তাই সম্মেলন সফল করতে তিনি সৎভাবে কাজ করতে পারবেন কিনা– সেই প্রশ্ন উঠেছে। 

পরিবেশবিদরা বলছেন, এ সম্মেলন যত জমকালোই হোক, দিনশেষে বিশ্ব মানবতার জন্য তা খুব বড় কোনো সাফল্য বয়ে আনবে না। ব্যবসায়ীদেরই স্বার্থ উদ্ধার হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবারের জলবায়ু সম্মেলনকে ‘প্রহসনের সম্মেলন’-এ পরিণত করা হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে তেল। আর তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাতেই এবার কার্বন নির্গমন কমানো নিয়ে আলোচনা হতে যাচ্ছে। কপ২৮-এর সভাপতি জ্বালানি তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের সম্মেলনের আগে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে গ্যাস ও অন্যান্য বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন বলে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়। ফাঁস হওয়া কিছু নথির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বিবিসি।  জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন

এবারের সম্মেলনে অনেক বেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের রাজা চার্লসও অংশ নিচ্ছেন। তবে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ থেকেও দুই শতাধিক সরকারি-বেসরকারি প্রতিনিধি যোগ দিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশে খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, তাদের সেই ক্ষতি পুষিয়ে দিতে একটি তহবিল গঠন চূড়ান্ত করার চেষ্টা করা হবে। এরই মধ্যে এর খসড়া তৈরি হয়েছে।

জেনিনে ইসরায়েলি সেনাদের তাণ্ডব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments