ফিফা আন্তর্জাতিক প্রীতি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন। ফিফা আন্তর্জাতিক প্রীতি

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আফিদা খাতুন হেডে গোল নিশ্চিত করেন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন আকলিমা।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের মাঠে সেই হারের প্রতিশোধ এবার ঢাকায় নিল বাংলাদেশ।

চোটের কারণে আজ খেলেননি মিডফিল্ডার কৃষ্ণা রানী সরকার। তবে তার অনুপস্থিতিতেও মধ্য মাঠে কর্তৃত্ব করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দ্রুত গোলও আসে। তৃতীয় মিনিটে সাবিনা ছোট কর্নারে বল পান মারিয়া মান্ডা। তার কাছ থেকে সাবিনা ফিরতি বল পেয়ে বক্সে লং বল বাড়ান। সেই বলে আফিদা হেড নিলে বল ক্রসবারে লেগে দিক পাল্টে জালে পড়ায়।

১৬তম মিনিটে ষোড়শ মিনিটে মারিয়া একাধিক খেলোয়াড়কে কাটানোর পর পাস দেন তহুরাকে, যিনি আলতো টোকায় বল জালে জড়িয়েছেন। ৬০তম মিনিটে মাসুরার লং ক্রসের বল ধরতে ছুটছিলেন তহুরা। একই সময় সিঙ্গাপুর গোলরক্ষকও বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে। তখন চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তহুরা।

ছোটদের বিশ্বকাপেও স্বপ্নভঙ্গ ফ্রান্সের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments