ভারতীয় তরুণী রিয়া

বাংলাদেশি তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় ভারতীয় তরুণী রিয়া বালার। বিয়ের মাস খানেক পর স্বামী দেশে ফিরে বন্ধ করে দেন যোগাযোগ। উপায় না দেখে ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বামীকে খুঁজতে আসেন তিনি। তবে স্বামীকে না পেয়ে এক বুক বেদনা নিয়ে ফিরে গেছেন এ ভারতীয় তরুণী।  

২ ডিসেম্বর দুপুরে প্রশাসনের সহযোগিতায় বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে হতাশা নিয়েই দেশে ফিরে যান তিনি। রিয়া বালা ভারতের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার শ্যামল কান্তি বালার মেয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু’র মাধ্যমে রিয়া বালার সম্পর্ক হয় বাংলাদেশি তরুণ পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে বিটু রায়ের সঙ্গে। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। চলতি বছরের ২১ সেপ্টেম্বর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় পিসির বাড়িতে রিয়া বালাকে বিয়ে করেন বিটু রায়। বিয়ের পর এক মাস ভাড়া বাড়িতে থাকেন তারা। তারপর বিটু দেশে ফিরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি বিয়ের বিষয়টিও অস্বীকার করেন।

স্বামী বিটু রায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় পাসপোর্ট-ভিসা করে গত ২৯ ডিসেম্বর ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে স্বামীর বাড়িতে যান ভারতীয় তরুণী রিয়া বালা।

কিন্তু তার আসার খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে যান স্বামী বিটু রায়। তিনদিন শ্বশুর বাড়িতে থাকার পর স্বামীকে না পেয়ে নিরাপত্তার শঙ্কায় ভোগেন তিনি। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সোলেমান আলীকে বিষয়টি জানালে চেয়ারম্যান ঘটনাটি ইউএনও ফজলে রাব্বিকে জানান। ঘটনার জানার পর ইউএনও নারী ইউপি সদস্যের সহযোগিতায় দ্রুত সেখান থেকে তরুণীকে নিয়ে তেঁতুলিয়া মডেল থানার নারী-শিশু সেলে থাকার ব্যবস্থা করা হয়। ওই সময় বিটুর বাবা অখিল চন্দ্রও উপস্থিত ছিলেন। ভারতীয় তরুণী রিয়া

রিয়া বালা বলেন, এখানকার প্রশাসন খুবই ভালো। আমি কলকাতাতেই থাকি। মাস্টার্স করেছি। ইমুর মাধ্যমে তার (বিটু রায়) সঙ্গে আমার পরিচয় তারপর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি তাকেই চাই, তাকে নিয়ে সংসার করতে চাই। এখন তাকে না পেয়ে খুবই কষ্ট পাচ্ছি। আমাকে শূন্য হাতেই একবুক কষ্ট নিয়ে দেশে ফিরে যেতে হচ্ছে।

বাংলাদেশ ও কপ-২৮

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments