বহুল আলোচিত ছবি অ্যানিমেল

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি অ্যানিমেল । অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দনা ও ববি দেওলসহ আরও অনেকে। ছবিটির মুক্তির প্রথম দিনে আয় হয়েছে প্রায় ৬১ কোটি টাকা। প্রথম দিনের ব্যবসার নিরিখে রণবীরের অভিনয় জীবনের সফলতম ছবি এটি। 

ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল গোটা কাপুর পরিবারকে। রণবীরের স্ত্রী আলিয়া ভাট থেকে শুরু করে অভিনেতার মা নীতু কাপুর, আলিয়ার মা সোনি রাজদান ও বোন শাহীন ভাট  সবাই উপস্থিত ছিলেন ছবির প্রিমিয়ারে। রণবীরের অভিনয় ও ছবির প্রশংসাও করেছেন আলিয়া। অথচ নীতুর গলায় আক্ষেপের সুর। ছেলের ছবি কি পছন্দ হলো না মায়ের?

সামাজিক মাধ্যমে ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের একটি লুকের ছবি পোস্ট করেন নীতু। সেই ছবি পোস্ট করে নীতু লেখেন, ঋষিজি থাকলে ভালো হতো।’ নীতুর পোস্ট থেকে স্পষ্ট, ছেলের ছবি দেখে হতাশ হননি তিনি বরং ছেলের বাবা যে এই ছবি ও ছেলের সাফল্য দেখে যেতে পারলেন না, তা নিয়েই আক্ষেপ করছেন তিনি।

২০২০ সালে মারা যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘ দিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। বহু বার বিদেশেও গিয়েছিলেন চিকিৎসার কারণে। বিদেশে চিকিৎসা চলাকালীন একাধিক বার রণবীরকে দেখা গিয়েছে তার সঙ্গে। এ দিকে, অ্যানিমেল ছবির বিষয় আদপে বাবা ও ছেলের সম্পর্ক। ছবির প্রচারে একাধিক বার ঋষির সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখও খুলেছেন রণবীর। বাবার প্রতি অশেষ শ্রদ্ধা থাকলেও কখনো তার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠেনি বলে জানিয়েছিলেন রণবীর।  বহুল আলোচিত ছবি অ্যানিমেল

অন্য দিকে, নীতুর ধারণা, ঋষি বেঁচে থাকলে রণবীরের এই ছবি দেখে নাকি খুব খুশি হতেন। ছেলের সাফল্যে তাই তার বাবাকেই সবচেয়ে বেশি মিস করছেন রণবীরের মা।

বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments