তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য সব কিছু করবে তাঁর দেশ। দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খবর সিএনএনের।
এরদোয়ান বলেন, আমরা এই গণহত্যার জন্য শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলোর ওপরও দায় বর্তাবে, যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।
বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্কসহ প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন। আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন।
এর আগে এরদোয়ান তাঁর ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছেন। গাজা উপত্যকায় গণহত্যার
এরদোয়ান বলেন, ইসরায়েল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’
